• জাতীয়

গাছ লাগানো শুধু চারা রোপণ নয়, একটি অঙ্গীকার: বিমানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়। এটি একটি অঙ্গীকার, একটি দায়িত্ব এবং আগামী প্রজন্মের জন্য একটি মূল্যবান উপহার।

রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করেছেন বিমানমন্ত্রী।

মন্ত্রী বলেন, আজ আমরা শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি। আমরা একত্রিত হয়েছি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে। প্রত্যেক শিশুর হাতে একটি গাছ তুলে দিতে। একটি গাছের মাধ্যমে একটি সুন্দর আগামীর সূচনা করতে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। উন্নয়ন কেবল সেতু, সড়ক বা ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের নিরাপত্তা এবং মানুষের সচেতনতা নিশ্চিত হলেই উন্নয়ন সত্যিকার অর্থে অর্থবহ হয়ে ওঠে।

এ সময় মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, তার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখানো হয়েছে, সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করে জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে শিশুদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রত্যেক শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

‎বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহ...

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্...

image

সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তিতে ইতিবাচক পৃথিবী ...

নিউজ ডেস্কঃ সামাজিক ব্যবসা, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তি এবং আ...

image

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্...

image

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

নিউজ ডেস্ক : জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত...

image

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

  • company_logo