• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যম তোষামোদি করুক চাই না: স্থানীয় সরকারমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গণমাধ্যম যেন তোষামোদির সংস্কৃতিতে না জড়ায়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কেন জানি জাতিগতভাবে আমরা তোষামোদি থেকে বেরিয়ে আসতে পারছি না। গণমাধ্যম তোষামোদি করুক, সেটা আমরা চাই না।’

‎আজ রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ আয়োজিত ‘জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎জুলাই শহিদ সাংবাদিকদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘শহিদদের স্বজনেরা যখন আমাদের সামনে দাঁড়ান, তখন নিজেদের খুব অপরাধী মনে হয়। শহিদ সাংবাদিকদের প্রতি আমাদের দায়িত্ব অনেক। তাদের পরিবারের কষ্ট লাঘবে দ্রুত কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।’

‎তিনি আরও বলেন, ‘বিগত সরকারের আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা ছিল।’

‎একাত্তরের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘একাত্তরে যারা এ দেশের দায়িত্ব নিয়েছিল, তারা নির্লজ্জভাবে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই শহিদ সাংবাদিকদের পরিবারের পাশে সংগঠনটি সব সময় থাকবে।’

‎এসময় অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই শহিদ সাংবাদিকদের সন্তানদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য (০)





image

ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে: চসিক মেয়র

নিউজ ডেস্ক : সাম্প্রতিক টানা রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্...

image

গাছ লাগানো শুধু চারা রোপণ নয়, একটি অঙ্গীকার: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খা...

image

অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতী...

image

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুল...

image

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা

নিউজ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের...

  • company_logo