ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ (রোববার, ১৯ জুলাই) ইসি সচিবালয়ে দলের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি আসন্ন স্থানীয় নির্বাচনের বিষয়ে জানান, দলীয় প্রতীকে এবার স্থানীয় নির্বাচন হবে না।
আজ রোববার (১৯ জুলাই) বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে এ হিসাব জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’
এবছরও দলের প্রতিনিধি হিসেবে তিনি কমিশনে এসে হিসাব জমা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। নির্বাচনে অংশ নেবে বা নেবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়।’ অন্য কোনো রাজনৈতিক দল কী বলছে, তা বিএনপির দেখার বিষয় নয় বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)