• লিড নিউজ
  • জাতীয়

‎বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২২ বিশ্বকাপ খেলা দেখানোর নামে প্রায় ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার—এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানি তমা কনস্ট্রাকশনসহ মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এ দুর্নীতি করা হয়েছে বলে জানান তিনি।

‎আজ (রোববার, ১৯ জুলাই) সকালে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করে এ কথা জানিয়েছেন তিনি।

‎এ সময় তিনি জানান, খেলা দেখানোর নামে টাকা লুটপাট করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এরপর দুদকের সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‎তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

‎তিনি বলেন, ‘এ বছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে সাবলাইসেন্সিং করায় প্রায় সব টাকা উত্তোলন হয়ে গেছে। ৪ থেকে ৫ কোটি টাকা এখনো ঘাটতি আছে।’

‎এ সময় মন্ত্রী আশা প্রকাশ করে জানান, বিশ্বকাপ খেলা দেখানোর জন্য সত্ত্ব কেনার বাকি টাকা উঠে যাবে।

মন্তব্য (০)





image

‎বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহ...

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্...

image

সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তিতে ইতিবাচক পৃথিবী ...

নিউজ ডেস্কঃ সামাজিক ব্যবসা, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তি এবং আ...

image

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্...

image

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

নিউজ ডেস্ক : জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত...

image

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

  • company_logo