• লিড নিউজ
  • জাতীয়

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুরের বৈঠক ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নব-নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক ˆবঠক করেছেন|  বৈঠকে তিনি আগামী সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন|

‎আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনজিএ’র বর্তমান সভাপতি ড. খলিলুর রহমান গতকাল মঙ্গলবার নিউইয়র্কে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও ˆবদেশিক বাণিজ্য বিষয়ক উপ-মন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে ˆবঠক করেন।

‎ বৈঠকগুলোতে নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

‎নির্বাচিত সভাপতি একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্র-চালিত নেতৃত্বের প্রতি তার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন| একইসঙ্গে তিনি পুরো অধিবেশন জুড়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ ও ব্যাপক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

‎সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরুর আগে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে ড. খলিলুর রহমানের চলমান ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এসব  বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

‎বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহ...

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্...

image

সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তিতে ইতিবাচক পৃথিবী ...

নিউজ ডেস্কঃ সামাজিক ব্যবসা, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তি এবং আ...

image

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্...

image

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

নিউজ ডেস্ক : জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত...

image

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

  • company_logo