• লিড নিউজ
  • জাতীয়

ফের ভারী বৃষ্টির আভাস, কতদিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ। তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে কয়েক দিন বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও রংপুর অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে গত সপ্তাহের মতো টানা ভারী বৃষ্টি হবে না। বুধবার (১৫ জুলাই) দুপুরে এসব তথ্য জানিয়েছেন তিনি।  

‎ড. বজলুর রশিদ বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে চলে যেতে পারে। সাগরে লঘুচাপ থাকলে ঢেউ কিছুটা বাড়ে। এতে নৌযান চলাচলে সমস্যা হতে পারে। এ কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে। আগামীকাল ও পরশু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও রংপুরে বৃষ্টি বেশি হতে পারে। ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে টানা ভারী বৃষ্টি হবে না।

‎তিনি বলেন, এবারের বৃষ্টিপাত আগের মতো অতিমাত্রায় হওয়ার সম্ভাবনা নেই। আগে কোথাও কোথাও ২০০ থেকে ৩০০ বা ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও প্রায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

‎এদিকে চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এর পেছনে সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ছিল। দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম থেকে বৃষ্টির প্রবণতা শুরু হয়। পরে তা সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

‎আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত চলতি মাসের মোট বৃষ্টির ৭৯ শতাংশ হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় গতকাল দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এতে গরমও বেড়েছে। রাজধানীতে গতকাল তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এর আগের দিন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ তাপমাত্রা আর বাড়বে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। আজ সকাল সাতটায় দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসেও ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে বৃষ্টি শুরু হলে তা দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়ে পরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তবে এই বৃষ্টিও দীর্ঘস্থায়ী হবে না।

মন্তব্য (০)





image

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্র...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদে...

image

‎বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিশেষ করে পরিবহন, লজিস্টিকস ও সাম...

image

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভ...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ...

image

‎কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদা...

নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎ...

image

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্...

নিউজ ডেস্কঃ সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম ও...

  • company_logo