• জাতীয়

‎গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনের এসি বিস্ফোরণে কারিগর, গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের ৯ জন জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ওই এলাকার 'আরমান হেয়ার কাটিং' নামের একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে।

‎দগ্ধ গ্রাহকরা হলেন, মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। এছাড়া এই ঘটনায় দগ্ধ হন কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

‎জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ পুরে গেছে।  

‎এছাড়া, কারিগর সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ , সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

‎তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বাকিদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

‎বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহ...

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্...

image

সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তিতে ইতিবাচক পৃথিবী ...

নিউজ ডেস্কঃ সামাজিক ব্যবসা, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তি এবং আ...

image

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্...

image

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

নিউজ ডেস্ক : জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত...

image

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

  • company_logo