• লিড নিউজ
  • জাতীয়

‎মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে নির্দেশনা দেয়া হবে—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ শাসনামলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ১৩ কোটি কীভাবে ২১ কোটি হলো সেটা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‎আজ (সোমবার, ১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পরিবর্তে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট আমলে অর্থ লোপাটের জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। কিন্তু মসজিদ করার নাম করে যে দুর্নীতি হয়েছে, তা খুবই গর্হিত কাজ।’

‎এদিন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘বিরোধীদলের আসনগুলোতে সরকারদলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বলে সরকারদলীয় এক নারী সদস্য সংসদে জানিয়েছেন।’

‎এর মাধ্যমে বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় কি না— এমন প্রশ্ন রাখেন আখতার হোসেন।

‎জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারী সংরক্ষিত সংসদ সদস্যদের এলাকা সমগ্র বাংলাদেশ, তাদের নির্দিষ্ট কোনো এলাকা নেই।’

মন্তব্য (০)





image

‎বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহ...

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্...

image

সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তিতে ইতিবাচক পৃথিবী ...

নিউজ ডেস্কঃ সামাজিক ব্যবসা, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তি এবং আ...

image

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্...

image

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

নিউজ ডেস্ক : জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত...

image

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

  • company_logo