• লিড নিউজ
  • জাতীয়

‎সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: সরকারি যেকোনো অনুষ্ঠানে প্রচারণার কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

‎পরিপত্রের নির্দেশনা অনুযায়ী সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রি-ডি কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে; যেন তাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

‎পরিপত্রে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।

‎প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময় প্রধানমন্ত্রী দেখতে পান, সড়কে একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে ব্যানার-ফেস্টুনে তার ছবি প্রদর্শিত হচ্ছে। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এ নিদের্শনা দেন।

মন্তব্য (০)





image

‎পরিবেশ ও জনস্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই: পরিবেশ...

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্...

image

‎নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবে...

image

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায়...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপ...

image

‎বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহ...

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্...

  • company_logo