• লিড নিউজ
  • জাতীয়

‎সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে, বহু উচ্চে নিয়ে যায়, যা মানুষকে আশাবাদী করে তোলে। শিল্প, সাহিত্য সৃষ্টিশীলতার চর্চা করা, বা যারা এ ধরনের কাজের সাথে জড়িত তারা শুধু মনের খোরাক পান না, নতুন সৃষ্টির আনন্দ, আবিষ্কারের আনন্দ নতুন গতিবিধি চর্চার ফসল পান।

‎সিলেট শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫ ও ২০২৪’- প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎আজ শুক্রবার নগরীর শাহী ঈদগাস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা। 

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা) সাঈদা পারভীন। আলোচনায় অংশ নেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, সংস্কৃতি সংগঠক মনজুর আহমদ চৌধুরী।

‎সম্মাননা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা পদক, সম্মাননাপত্র ও সম্মাননা চেক তুলে দেন।

‎জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’- প্রাপ্তরা হলেন, আবৃত্তিতে সালেহ আহমদ খসরু, ফটোগ্রাফিতে মো. আবদুল মোনায়েম, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সেলিম আউয়াল, কণ্ঠ সংগীতে মো. শামীম আহমদ, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গীতবিতান-বাংলাদেশ।

‎জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪’- প্রাপ্তরা হলেন, কন্ঠ সংগীতে প্রতীক এন্দ, চারুকলায় আবদুল মালিক, নৃত্যকলায় শ্যামল ঘোষ, যন্ত্র সংগীতে মো. স্বপন খান, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট।

মন্তব্য (০)





image

‎বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের...

image

‎পরিবেশ ও জনস্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই: পরিবেশ...

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্...

image

‎নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবে...

image

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায়...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপ...

  • company_logo