ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট হলেও বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এই খাতে সর্বোচ্চ পরিমাণে বরাদ্দ দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন, যার মধ্যে অন্যতম অগ্রাধিকারের জায়গা হলো স্বাস্থ্য খাত।"
শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বক্তব্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "ভৌগোলিক কারণে এই অঞ্চলের মানুষের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে, তা আমাদের যেকোনো মূল্যে ঠিক করতে হবে। আমাদের মূল লক্ষ্য রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।"
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "রোগী হাসপাতালে এসে যদি সঠিক সেবা না পায় এবং চিকিৎসার অভাবে তাকে ঢাকায় স্থানান্তর করতে হয়, তবে তা হাসপাতালের অদক্ষতা হিসেবেই গণ্য হবে। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, তবে হাসপাতাল অনেক ভালোভাবে চলবে। আর এই ব্যাপারে আমি কারো সাথে কোনো আপস করব না, কারণ এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতা।"
শামা ওবায়েদ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট বা কোনো অনৈতিক কাজ করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। হাসপাতালের সুনাম ও সেবা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।"
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, বিএমএ-এর সাধারণ সম্পাদক ডাঃ আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা অবতরণ করেছেন প্র...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে বাংলাদেশ...
নিউজ ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রব...
ঝিনাইদহ প্রতিনিধি: আজ ঝিনাইদহে সফ...
নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয...

মন্তব্য (০)