• লিড নিউজ
  • জাতীয়

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০-তে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ভাইভা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে বর্তমানের ১০০ নম্বরের পদ্ধতিই বহাল থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বরের এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের ভাইভা নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছিল। চলমান ৪৭তম বিসিএস থেকেই এই নতুন নিয়মে ভাইভা পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের ভাইভা নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধিমালা অনুযায়ী এই পরিবর্তন আনা হয়। আগামী ৫০তম বিসিএসসহ ভবিষ্যতের সব বিসিএস পরীক্ষাতেও এই ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি চালু থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও বেশি স্বচ্ছ, গতিশীল এবং বৈষম্যহীন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

 

মন্তব্য (০)





image

‎গ্যাস-জ্বালানি সরবরাহের ঘাটতি কমতে শুরু করেছে: ডা. জাহেদ

নিউজ ডেস্কঃ গ্যাস ও জ্বালানি সরবরাহের ঘাটতি কমে আসতে শুরু কর...

image

‎স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের স...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা, বাড়বে রাজস্ব সুরক...

নিউজ ডেস্কঃ পরিবর্তিত বাজার পরিস্থিতি ও আধুনিক নৌপরিবহন ব্যব...

image

‎বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের...

image

‎পরিবেশ ও জনস্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই: পরিবেশ...

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

  • company_logo