ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চলের তিন বিভাগে এবং উত্তর পূর্ব ভারতে আগামী ৩ দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।
এতে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ২০-২৩ তারিখের মধ্যে গড়ে প্রায় ১৫০-২০০মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এরমধ্যে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলায় উক্ত সময়ের মধ্যে প্রায় ২০০-৩০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এছাড়াও কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলাতেও এসময় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। এখানেও প্রায় ২০০-৩০০মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এতে উক্ত জেলা সমূহের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে এবং উজানে ভারতীয় ভূখন্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চলের নদ নদী সমূহের পানি সমতল আকস্মিকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।
নিউজ ডেস্কঃ গ্যাস ও জ্বালানি সরবরাহের ঘাটতি কমে আসতে শুরু কর...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...
নিউজ ডেস্কঃ পরিবর্তিত বাজার পরিস্থিতি ও আধুনিক নৌপরিবহন ব্যব...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের...
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

মন্তব্য (০)