• লিড নিউজ
  • জাতীয়

‎ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, সরকারি ক্রয় ব্যবস্থায় অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে হবে, যাতে সব অংশীজন সহজে নিবন্ধন ও সরকারি ক্রয় কার্যক্রমে কোনো ধরনের জটিলতা ছাড়াই অংশ নিতে পারেন।

‎আজ বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ভবনের সম্মেলন কক্ষে বিপিপিএ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‎বিপিপিএর ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিমন্ত্রী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাস্তবায়ন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী এবং বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।

‎সভায় বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি ক্রয় ব্যবস্থার সংস্কারের পটভূমি, ডিজিটাল রূপান্তর, বিদ্যমান আইন ও বিধিমালা, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, বিপিপিএর সাংগঠনিক কাঠামো, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।

‎প্রতিমন্ত্রী বিপিপিএকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত জানার জন্য পরামর্শমূলক সভা আয়োজনের নির্দেশ দেন।

‎তিনি বলেন, এ ধরনের সভা বিপিপিএর জনবল ও সক্ষমতা উন্নয়ন, ই-জিপি প্ল্যাটফর্মের আরও সহজীকরণ এবং এর আওতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিরূপণে সহায়ক হবে।

‎তিনি সরকারি ক্রয়ে দরপত্রদাতাদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।

‎পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই একটি অংশীজন পরামর্শ সভার আয়োজন করা হবে। এসব সভায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিপিপিএ এবং ই-জিপি ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে।

‎বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয় বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

মন্তব্য (০)





image

‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব...

নিউজ ডেস্কঃ আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত...

image

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে:...

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি...

image

ঢাকার তেজগাঁওয়ে সর্বসাধারণের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি...

নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে অবদান রাখার ...

image

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া...

image

‎যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব বলে মন্তব্য...

  • company_logo