• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের চেষ্টা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণমাধ্যমের নামে সোস্যাল মিডিয়ায় যারা বিভ্রান্ত, মিথ্যা বা অপপ্রচারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৬ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

‎ভিন্নমত দমন করতে চায় না বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতিবাজ, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনের শাসনকে জোরদার করা হবে।’

‎ব্যক্তিস্বার্থ বা পারিবারিক অনেক ঘটনাকেই অনেক সময় রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে, গণমাধ্যমে নামে সোশ্যাল মিডিয়ায় এ কাজ করা হচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

‎বিএনপি সরকার বারে বারেই প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এ সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হতে পারে, গঠনমূলক আলোচনা হোক।’

‎এ সময় ভুলকে অন্যভাবে উপস্থাপন না করার জন্য আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে, জাতি গঠনে অবদান রাখতে দলীয় কর্মীসহ সবাইকে আহ্বানও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক সার্বভ...

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা...

image

‎জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানম...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছ...

image

জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল...

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত...

image

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্...

image

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্ব...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যো...

  • company_logo