• লিড নিউজ
  • জাতীয়

‎আষাঢ়ের প্রথম দিনে রাজধানী জুড়ে নানা আয়োজন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ আষাঢ়ের প্রথম দিন। বর্ষার প্রথম সকালটিকে স্বাগত জানাতে সোমবার (১৫ জুন) রাজধানী জুড়ে ছিলো নানা আয়োজন। গান, কবিতা ও পাঠে আষাঢ়ের প্রথম দিনকে বরণ করেন রাজধানীবাসী।

‎সোমবার সকাল সাড়ে ৭টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘বর্ষা উৎসব’-এর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রাগ-প্রধান গান, সমবেত সংগীত, কবিতা আবৃত্তি আর নাচের ছন্দে ছন্দে শিল্পীরা বরণ করে নেন নতুন ঋতুকে। উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক উদ্যোগের মিডিয়া পার্টনার ছিলো যমুনা টেলিভিশন।

‎একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারেও চলে বর্ষাবরণ অনুষ্ঠান। বর্ষা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দলগত নৃত্য ও সংগীতের পাশাপাশি নানামুখী সাংস্কৃতিক উপস্থাপনা পরিবেশন করা হয়। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে নাগরিক মানুষ সেখানে এসে মেতে ওঠেন প্রকৃতির সজীবতার সুরে।

‎বিভিন্ন আয়োজনে সুর ও সঙ্গীতে জানান দেওয়া হয় বাঙালির ভালোবাসার সাথে জড়িত বর্ষাকে। তবে উৎসবের আনন্দের পাশাপাশি এবারের বর্ষাবরণে নাগরিক ভাবনায় প্রকাশ পেয়েছে কিছুটা উদ্বেগও।

অনেকেই শৈশবের স্মৃতিচারণ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা যেন এখন আর তার পুরোনো আপন ধারা বজায় রাখতে পারছে না, কখনো অতিবৃষ্টি আবার কখনো দীর্ঘ অনাবৃষ্টি প্রকৃতিকে ওলটপালট করে দিচ্ছে। 

মন্তব্য (০)





image

বাসভাড়া নিয়ে যে বার্তা দিলেন সড়ক পরিবহণ মন্ত্রী

নিউজ ডেস্ক : দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূর...

image

‎বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের ডিজেলচালিত স...

image

‘বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পা...

নিউজ ডেস্কঃ ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন ...

image

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংকট তৈরি করা যায় না: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্কঃ সরকার দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছে না উল্লেখ কর...

image

‎বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আ...

নিউজ ডেস্কঃ দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রক...

  • company_logo