• লিড নিউজ
  • জাতীয়

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তার বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্র...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

image

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে...

image

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদে...

image

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’

নিউজ ডেস্ক : আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে গুরুত্বপূর...

image

বাসভাড়া নিয়ে যে বার্তা দিলেন সড়ক পরিবহণ মন্ত্রী

নিউজ ডেস্ক : দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূর...

  • company_logo