• লিড নিউজ
  • জাতীয়

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বলেন, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা জনগণই বিবেচনা করবে। তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নে কাজ করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার। ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের তিরস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে—টিআইবির এমন প্রতিবেদন পত্রিকা নির্ভর। বাস্তবে গত বছরের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

মন্তব্য (০)





image

বর্তমান বিশ্বে উদ্ভাবন-আস্থা-টেকসই উন্নয়ন অর্থনৈতিক অগ্রগ...

নিউজ ডেস্কঃ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬'-এর সার্বিক স...

image

‎ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: ম...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বি...

image

‎নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরি...

নিউজ ডেস্কঃ বিদেশে অবস্থানরত নারী শ্রমিকদের সুরক্ষা ও ন...

image

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ব বাজারে ক্...

image

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলত...

  • company_logo