• লিড নিউজ
  • জাতীয়

এমন গরম আর কদিন থাকবে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৩ জুন) দেশের ৪৮টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। চলতি বছরে একসঙ্গে এতগুলো জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম। সাধারণত মে মাসের শেষ দিকে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও এবার বর্ষা আসতে দেরি হওয়ায় গরমের তীব্রতা ও বিস্তৃতি আরও বেড়েছে।

তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে  শুক্রবার (৫ জুন) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চলতি মাসে সামগ্রিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তবে শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা কমতে শুরু করতে পারে। অন্যদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের মতে, মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে, যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশ দেরি। এরপর ধীরে ধীরে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়বে।

মন্তব্য (০)





image

ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদা...

image

হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনম...

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

image

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

নিউজ ডেস্ক : বাহাত্তর থেকে পঁচাত্তর না বুঝলে বিগত ষোলো বছরের...

image

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ আর কখনও কোনো দেশের ‘ক্লায়েন্ট স...

image

‎জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান...

  • company_logo