• লিড নিউজ
  • জাতীয়

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কার্ড চালু হলে আলাদাভাবে আর কোনো বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

মঙ্গলবার (২ জুন) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শুধু রেমিট্যান্স যোদ্ধারাই নয়; ইউরোপ, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

নতুন এই কার্ডের কার্যকারিতা সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, এই কার্ডটি মূলত একটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট সেল থাকবে, সেখানে প্রবাসীরা আবেদন করবেন। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে যারা পাওয়ার যোগ্য, তাদেরই কেবল এই প্রবাসী কার্ড দেওয়া হবে।

কার্ডধারীরা কী ধরনের সুবিধা পাবেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রা বা কারেন্সি সুবিধা, সহজে ও দ্রুত রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ বেনিফিট এবং ব্যাংক পেমেন্টের গেটওয়ে নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে ভাবা হচ্ছে। এই কার্ডটি একই সঙ্গে ডিজিটাল পরিচয়পত্র হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের...

image

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

নিউজ ডেস্ক : হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর...

image

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্র...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

image

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে...

image

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদে...

  • company_logo