• লিড নিউজ
  • জাতীয়

‎চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি করা হবে: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকারের নজরদারি থাকবে।

‎বুধবার (২৭ মে) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি সার্কিট হাউসে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।

‎বাণিজ্যমন্ত্রী মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে এ ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে। চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। এ ছাড়া আগামীর বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ ও বিনিয়োগ আকর্ষণ করবে বলেও তিনি জানান।

‎ন্যায্যমূল্য না পাওয়ায় এ বছর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। পরে প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তবে দাম নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।

মন্তব্য (০)





image

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের...

image

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

নিউজ ডেস্ক : হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর...

image

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্র...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

image

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে...

image

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদে...

  • company_logo