• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন জুনে ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী জুন মাসে প্রথমবারের মতো ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’ এর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে অর্থনৈতিক সক্ষমতা জোরদার এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোই এই সম্মেলনের মূল লক্ষ্য।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

‎আগামী ১৩ জুন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হবে।

‎পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে। এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ঝুঁকি মোকাবিলা, সক্ষমতার দ্বার উন্মোচন’।

‎দিনব্যাপী এ আয়োজনে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও বেসরকারি খাতের অংশীজনরা অংশগ্রহণ করবেন।

‎সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, অর্থায়ন ও মূলধন সংগ্রহ, বাজারে প্রবেশাধিকার, শিল্প প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প এবং ক্রীড়া বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা ও গোলটেবিল বৈঠক হবে।

‎পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী নভেম্বরে এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রাক্কালের সময়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎এছাড়া পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা জোরদারে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ আয়োজনে প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেবেন।

মন্তব্য (০)





image

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের...

image

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

নিউজ ডেস্ক : হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর...

image

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্র...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

image

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে...

image

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদে...

  • company_logo