• লিড নিউজ
  • জাতীয়

হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজিরা আজ রাতেই মিনার পথে রওনা হচ্ছেন। সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যক্রম।

রোববার (২৪ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা মেনে হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করতে আজ রাতেই তাদের পাঠানো শুরু হবে।

মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো ইতোমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

শরিয়তের বিধান অনুসারে হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা।

সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুযাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন হাজিরা। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন হাজিরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে অনুমান করা হচ্ছে। চলতি বছরে বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন।

মন্তব্য (০)





image

‎ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম প...

নিউজ ডেস্কঃ র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান...

image

‎রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

নিউজ ডেস্কঃ শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্র...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক...

image

সাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্...

নিউজ ডেস্ক : শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধে দুই ...

image

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সোহেল ও তার স্ত্রীর মামলা বিচ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার নামে আট বছ...

  • company_logo