ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রামিসাকে হত্যার বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিচার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘নিয়ম মেনেই অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করা হবে। তবে কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধসহ নানা কার্যক্রমের মাধ্যমে আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।’
আজ শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘সমস্ত ময়মনসিংহে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল আছে যা পুনঃখনন করা প্রয়োজন।’
জুলাই মাস থেকে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ড্রেস পৌঁছে দিবে সরকার। পর্যায়ক্রমে দেশের সব স্কুলে দেয়া হবে বলেও জানান তিনি।
রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যা ইস্যুতে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে কিছু নিয়মের মধ্যে যেতে হয়।’
তিনি বলেন, ‘যারা ঘোলাটে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা দেশের মানুষকে নিয়ে ভাবে না। তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।’
এখন যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, তারা ৫ আগস্টে যাদের এ দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের সঙ্গে তলে তলে সম্পর্ক করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের। বিএনপি সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে। যারা ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে।’
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের...
নিউজ ডেস্ক : হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

মন্তব্য (০)