• লিড নিউজ
  • জাতীয়

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: স্টেশন ম্যানেজার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ঘিরে ঢাকা গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। প্রথম দিকে ট্রেনে যাত্রীর ভিড় তেমনটা না থাকলেও ধীরে ধীরে চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করে। তবে এবার ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

‎শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

‎তিনি জানান, ‘ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।’

‎যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেয়া হবে।’

‎আগামীকাল শনিবার (২৩মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার অর্থাৎ ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান কবির হোসেন।

‎তিনি বলেন, ‘যাত্রীরা যেন কোনো কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনে। কোনো দালাল চক্র যেন তাদের কার্যক্রম চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকবে।’

‎টিকেট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর স...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নি...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের...

image

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

নিউজ ডেস্ক : হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর...

image

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্র...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

  • company_logo