ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের পর সারা দেশে ও থানাগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধসহ তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে আনসার-ভিডিপির সদস্যরা। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায়ও এই বাহিনী মানুষের আস্থা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে দেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।
এ সময় তিনি বাহিনীর বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে বিষয়গুলো বিবেচনা করবে বলেও আশ্বাস দেন।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)