• লিড নিউজ
  • জাতীয়

রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে দেশ গড়ার রাজনীতি, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।

‎শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে তিনি এসব কথা বলেন।

‎প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, কিন্তু কেউ কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে।

‎তিনি আরও বলেন, বাইর থেকে কেউ এসে কেউ দেশ গড়ে দেবে না। সেজন্য ২০ কোটি মানুষের হাতকে ৪০ কোটি হাতে রূপান্তর করা গেলে দেশ এগিয়ে যাবে। বিএনপির সব কর্মসূচি এদেশের খেটে খাওয়া মানুষেরই।

‎প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদের উপবৃত্তি দেয়া হবে।

‎তিনি আরও বলেন, শিক্ষার ওপর সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে বাজেটে। শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য বাজেটে বরাদ্দ দেয়া হবে। এছাড়াও বাস্তবসম্মত হলে যত দ্রুত সম্ভব চাঁদপুর-এ ইপিজেড করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ-বি...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকা...

image

পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হ...

নিউজ ডেস্ক : পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দ...

image

ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদা...

image

হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনম...

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

image

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

নিউজ ডেস্ক : বাহাত্তর থেকে পঁচাত্তর না বুঝলে বিগত ষোলো বছরের...

  • company_logo