• লিড নিউজ
  • জাতীয়

টানা ৭ দিনের ঈদ ছুটি পাচ্ছেন না যারা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। 

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে ঈদের ছুটির সময়ও।  

একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মকর্তা-কর্মচারীরাও ছুটি পাচ্ছেন না।  

এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ঈদের সময়ও খোলা থাকবে। ফলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িত অন্য কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। 

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন, যাতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত না হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ঈদের সময় ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 

এদিকে বেসরকারি শিল্প-কারখানা ও কলকারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ-বি...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকা...

image

পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হ...

নিউজ ডেস্ক : পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দ...

image

ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদা...

image

হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনম...

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

image

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

নিউজ ডেস্ক : বাহাত্তর থেকে পঁচাত্তর না বুঝলে বিগত ষোলো বছরের...

  • company_logo