• জাতীয়

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার (১৬ মে)  সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। এ কথা জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

‎তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এখন তিনি গাড়িতে আছেন।
‎
‎প্রধানমন্ত্রী চাঁদপুর প্রবেশের আগে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে  এক পথসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর।

‎সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  হিসেবে তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। তিনি দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন৷

মন্তব্য (০)





  • company_logo