• লিড নিউজ
  • জাতীয়

ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে: ভূমিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন,“রাজশাহীর উন্নয়নে আমাদের একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রয়েছে। আইটি খাতে এই অঞ্চলকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। নিক্স আঞ্চলিক পপ চালুর মাধ্যমে রাজশাহীতে ডিজিটাল উন্নয়নের নতুন গতি সৃষ্টি হবে। ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে”।

‎রাজশাহী অঞ্চলের ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে চালু হলো ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’। সেই লক্ষ্যে আজ শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি আরও বলেন,“ইন্টারনেট একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি যেন কখনো বিচ্ছিন্ন না হয়, সে জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। রাজশাহীতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সুবিধা ও আধুনিক অবকাঠামোর পাশাপাশি ইন্টারনেট ক্যাবল স্থাপনের জন্যও সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। অচিরেই আমরা রাজশাহীকে একটি পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই।”

‎দেশীয় পর্যায়ে ডেটা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন,“এখন দেশের ইন্টারনেট ট্রাফিক দেশের ভেতরেই বিনিময় করা সম্ভব হবে। এর ফলে বিদেশি নির্ভরতা কমবে, দেশের অর্থ দেশেই থাকবে। এটি প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”
‎রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জায়গা পাওয়ার জন্য আবেদন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই উন্নয়ন রাজশাহীকে দেশের শীর্ষ প্রযুক্তিনগরীতে পরিণত করবে।
‎অনুষ্ঠানে জানানো হয়, এই আঞ্চলিক পপের মাধ্যমে প্রায় ৪০০ জিবিপিএস ট্রাফিক পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। এ উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিভাগে ইন্টারনেটের গতি ও মান বাড়বে, কমবে বিদেশি ব্যান্ডউইথের ওপর নির্ভরতা এবং স্থানীয় পর্যায়ে ডেটা আদান-প্রদান আরও দ্রুত ও সহজ হবে।
‎বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন,“রাজশাহীকে আধুনিক, প্রযুক্তিবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পপ চালুর ফলে নগরবাসী আরও দ্রুতগতির ও মানসম্মত ইন্টারনেট সেবার সুফল পাবেন। শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবার ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।” বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া রাজশাহীর ঝুলন্ত তার আন্ডারগ্রাউন্ডে নেওয়ার জন্য রাজধানীর ধানমন্ডির সমন্বিত সংযোগ মডেল বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীতে একটি ডেটা সেন্টার স্থাপনের সুযোগ তৈরি হলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী হবে।
‎অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসপিএবি’র কোষাধ্যক্ষ ও রেড ডাটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন আহমেদ। তিনি জানান, ২০২২ সালে ৩৪ জিবিপিএস ব্যান্ডউইথ নিয়ে যাত্রা শুরু করা আইএসপিএবি-নিক্স বর্তমানে ৪০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। বর্তমানে দেশের পাঁচটি বিভাগে এ নেটওয়ার্কের আঞ্চলিক পপ রয়েছে এবং শিগগিরই বরিশাল, সিলেট ও রংপুর বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে এর সম্প্রসারণ করা হবে। তিনি আরও জানান, রাজশাহীর নিক্স স্থাপনে অর্থায়ন করেছে ইন্টারনেট সোসাইটি ও ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন। এর ফলে স্থানীয় পর্যায়েই ব্যবহারকারীরা দ্রুত ডেটা বিনিময়ের সুবিধা পাবেন এবং বর্তমানে ১৫২টি আইএসপি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম। এছাড়া ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, পরিচালক মিঠুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অ...

নিউজ ডেস্কঃ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ...

image

‎বর্ষাকালীন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত: আউশ ও আমন ...

নিউজ ডেস্কঃ সরকার ২০২৬-২৭ অর্থবছরের বর্ষাকালীন নিবিড় বা...

image

লিগ্যাল এইডে ৩ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি পরামর্শ স...

নিউজ ডেস্কঃ জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে...

image

‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ‘ক্ষমতা সীমিত’ ...

image

বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত...

  • company_logo