• লিড নিউজ
  • জাতীয়

‎ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরামে এনসিপি প্রতিনিধি দল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হয়েছে 'ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬। এতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

‎বৃহস্পতিবার (১৪ মে) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ফোরামের সেশনগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুধবার থেকেই।
‎
‎বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মি. ভলকার তুর্ক। অনুষ্ঠান শেষে মি. তুর্ক এনসিপি প্রতিনিধি দলকে সেখানে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
‎
‎মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ভলকার তুর্ক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

মন্তব্য (০)





  • company_logo