• লিড নিউজ
  • জাতীয়

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পরবর্তী হাজিরা ৭ জুন ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

‎আজ সকাল সাড়ে ৯টার দিকে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি হিসেবে কারাগারে আছেন আগে থেকেই। আজ থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলার আসামি হলেন তারা। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৬ জন গ্রেপ্তার রয়েছেন।

‎নতুন করে এই তিনজনকে নিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামির সংখ্যা ৯ জন হলো। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হবেন এই মামলায়।

‎এর আগে, আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ মে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরই ধারাবাহিকতায় আজ তাদের হাজির করা হলো। নিয়ম অনুযায়ী তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।

‎শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হচ্ছেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৬ জন গ্রেপ্তার রয়েছেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর স...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নি...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের...

image

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

নিউজ ডেস্ক : হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর...

image

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্র...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

  • company_logo