ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে দেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।
বুধবার (১৩ মে) সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশের উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর দীর্ঘদিনের অবদান ও পেশাদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
এছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এবং নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকা...
নিউজ ডেস্ক : পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদা...
নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...
নিউজ ডেস্ক : বাহাত্তর থেকে পঁচাত্তর না বুঝলে বিগত ষোলো বছরের...

মন্তব্য (০)