• লিড নিউজ
  • জাতীয়

তুরষ্কের বাণিজ্য প্রতিনিধিদলের সাথে ঢাকা চেম্বারের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সফররত তুর্কিশ ইলেক্ট্রো টেকনোলজি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (টিইটি)-এর সহ-সভাপতি বুরাক বাসেগমেজলার-এর নেতৃত্বে ৭ (সাত) সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতিনিধিদলের সাথে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভা বুধবার (১৩ মে) ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

‎প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তুরষ্কের বাণিজ্য প্রতিনিধিদলের এ ধরনের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আগামীতে আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশদুটোর দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.০৫ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৪১৬.৭৬ মিলিয়ন ও ৬৩৪.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের বিভিন্ন খাতে ইতোমধ্যে তুরষ্কের উদ্যোক্তাবৃন্দ ৭৪.০৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে জানিয়ে ডিসিসিআই সভাপতি ˆতরি পোষাক, চামড়া ও পাদুকা শিল্প, পাটজাত পণ্য, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য, ঔষধশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, তথ্য-প্রযুক্তি বিষয়ক সেবা ও সফটওয়্যার, হোম টেক্সটাইল এবং ভোগ্যপণ্য প্রভৃতি সম্ভাবনাময় খাতে একক এবং যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

‎প্রতিনিধিদলের প্রধান ও টিইটি’র সহ-সভাপতি বুরাক বাসেগমেজলা বলেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি, হোম এ্যাপলায়েন্স, জেনারেটর সহ এ ধরনের পণ্যের বাংলাদেশে বেশ চাহিদা রয়েছে এবং তাঁর দেশের বিনিয়োগকারীবৃন্দ এখাতে একক ও যৌথ বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি তিনি জানান, চলতি বছরের নভেম্বরে তুরষ্কের ইলেকট্রনিক খাতের উদ্যোক্তাদের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, যেখানে দুদেশের বেসরকারিখাতের প্রতিনিধিবৃন্দ দ্বিপাক্ষিক আলোচনা ও বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশন অংশ নিতে পারবেন, যার মাধ্যমে এখাতের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ ˆতরি হবে, যা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।  

‎অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে দুদেশের উদ্যোক্তাদের সম্পর্ক আরো নিবিড় করতে হবে। দুদেশের উদ্যোক্তাদের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার একটি কার্যকর সেতুবন্ধনের ভূমিকা পালন করতে পারে বলে রাষ্ট্রদূত মত প্রকাশ করেন।

‎ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিউজ ডেস্ক : চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২...

image

চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারেজ প্রকল্প, প্রথম ধাপে ব...

নিউজ ডেস্কঃ প্রায় ছয় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুমোদন পেলো...

image

‎এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮: যাত্রী কল্...

নিউজ ডেস্কঃ গত এপ্রিলে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ৫৮৬টি ...

image

‎২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জা...

নিউজ ডেস্কঃ বিভিন্ন কারণে বাদ পড়া ২৭তম বিসিএসের আরও ৯৬ জন প্...

image

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাষ্...

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বব...

  • company_logo