• সমগ্র বাংলা

কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইমামকে গাভী উপহার দিল জামায়াত নেতৃবৃন্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন (সাতকপাড়া) গ্রামের ক্ষতিগ্রস্ত ইমাম ও খামারি অহিদুল আলমকে একটি গাভী উপহার দিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

বুধবার (১৩ মে) সকালে খাইরুল হাসান দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই গ্রামে যান। পরে তিনি সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইমামের হাতে একটি গাভী তুলে দেন। এ সময় তার পাশে ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, মোঃ আফতাব উদ্দিন, মোঃ তাজুল ইসলামসহ জাংগালিয়া ইউনিয়ন ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানা গেছে, স্থানীয় মসজিদের ইমাম অহিদুল আলম ইমামতির পাশাপাশি গরু পালন করে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিনের পরিশ্রমে তিনি একটি ছোট খামার গড়ে তোলেন, যেখানে সাতটি গরু ছিল।

কিন্তু গত ৭ এপ্রিল গভীর রাতে অগ্নিকাণ্ডে তার খামার সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং জীবিকা হারিয়ে ফেলেন।

পরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে জামায়াত নেতৃবৃন্দ মানবিক সহায়তা হিসেবে তাকে একটি গাভী উপহার দেন।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo