• সমগ্র বাংলা

সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মত‌বি‌নিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) প্রতি‌নি‌ধি: মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় সাটুরিয়া প্রেসক্লাব এর সাংবা‌দিক‌দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে)  দুপুরে উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

প্রথমে সাটুরিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি ও সাধারণ সম্পদক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দেন ও সাংবাদিকদের তালিকা তুলে দেন।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, সদস‌্য আব্দুস সালাম শফিক ও আপেল মাহমুদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন,  সাটুরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মনি, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানাসহ আরো অনেকেই।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সাটুরিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি মাদক, বাল্যবিয়ে ও যানজটসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং উপজেলার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo