• সমগ্র বাংলা

মাদক কারবারিকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা এমপি হানজালার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় কোনো মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার (১০ মে) রাতে সাইদ উদ্দিন আহমাদ হানজালার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিওবার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে আমি আমার নিজস্ব তহবিল থেকে তাকে নগদ অর্থ পুরস্কার দেব। আপনারা আমাকে বিশ্বাস করে ও প্রত্যাশা করে ভোট দিয়েছেন, আর সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলেও করছি, না পেলেও করছি। আমাদের এ যাত্রা চালিয়ে যাচ্ছি বা চালিয়ে যাব যতদিন আমরা ক্ষমতায় থাকি বা না থাকি। এটা আমাদের কাজ আমরা করব।

তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। যুবসমাজকে বাঁচানেরা জন্য বিগত দিনে আমরা নিজেদের জীবনও ঝুঁকির মুখে ফেলেছি। আমি নিজে সংসদ সদস্য হিসেবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করব। আমি চাই দেশের সন্তানেরা ভালো থাকুক।

হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ যদি কোনো মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারে, তাহলে আমি নিজে তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমরা শিবচরকে মাদকমুক্ত করতে চাই। নির্বাচনের আগে যেমন মাদকবিরোধী অভিযান চালিয়েছি, এখনো তা চালিয়ে যাচ্ছি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সঙ্গে যদি আমার দলের কেউ জড়িত থাকে কিংবা অন্য কোনো দলের প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো পরিচয়, কোনো দল, কোনো ব্যক্তি বা যত বড় প্রভাবশালী হোক না কেন কিছুই কাজ হবে না। আমি হানজালা ওয়াদা দিচ্ছি, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য মাদকমুক্ত সমাজ গড়তে শিবচরের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা যার যার জায়গা থেকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। কেউ যদি মাদকসহ কাউকে ধরিয়ে দিতে পারে, আমি নিজে তাকে পুরস্কৃত করব, ইনশাল্লাহ। সে পুরস্কার পেয়ে খুশি হবে আমি এটুকু বলতে পারি।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo