• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিন যুবককে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন। 

আটককৃতরা হলেন, উপজেলার দাথিয়া কয়রাপাড়া গ্রামের শহিদুল খার ছেলে সবুজ খা (৩০), হোগলবাড়িয়া গ্রামের রব্বান মন্ডলের ছেলে নাঈম হোসেন (২৮) ও দাতিয়া গ্রামের মেহের সরদারের ছেলে রকিব সরদার (২১)। এরা সবাই ইটভাটার শ্রমিক। 

চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের আগামীকাল পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান আগামীতেও নিয়মিত পরিচালিত হবে। আপনার নিজ নিজ এলাকায় এ সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে কোনো ব্যাক্তি জড়িত থাকলে তার তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo