• লিড নিউজ
  • জাতীয়

‎নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ গড়া সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১০ মে) সকালে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‎তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল নির্ভর বিশ্বে নতুন প্রজন্ম নৈতিক শিক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সমাজে ইতিবাচক ও ভালো কাজের চর্চা দিন দিন কমে যাচ্ছে। মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

‎তিনি আরও বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নৈতিকতা ও নৈতিক আচরণবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এসব শিক্ষা নিশ্চিত করতে হবে। এটি শুধু সামাজিক নয়, রাষ্ট্রীয় চ্যালেঞ্জও।

‎এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সরকার পরিবর্তন হলেও দেশের সামাজিক ও মানসিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি এখনও দেশের প্রায় সব ক্ষেত্রেই বিস্তার লাভ করেছে।

‎তিনি আরও বলেন, দেশে ও বিদেশে শিক্ষিত-অশিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে সরকার গুরুত্ব দিচ্ছে।

মন্তব্য (০)





image

‎আজ বাইশে শ্রাবণ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়া...

নিউজ ডেস্কঃ আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬...

image

আজ খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, যা যা দেখবেন দর্শনার্থীরা

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থে...

image

আকস্মিক বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্...

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো...

image

চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যু...

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান...

image

কোরিয়ার বাজারে খুলছে বাংলাদেশের নতুন দুয়ার

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

  • company_logo