• লিড নিউজ
  • জাতীয়

‎লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী প্রায় ৪ লাখ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর)-এর মাধ্যমে ৩ লাখ ৯০ হাজার ৮৭৪ জন উপকৃত হয়েছেন।

‎২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

‎প্রতিবেদনে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) আওতায় প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ২৪ হাজার ১৯৯টি মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৯৫৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআর-এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধে মোট ৩ লাখ ৯০ হাজার ৮৭৪ জন উপকারভোগী হয়েছেন।

‎প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সেবা দেওয়া হয়। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

‎দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর স...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নি...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের...

image

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

নিউজ ডেস্ক : হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর...

image

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্র...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

  • company_logo