• সমগ্র বাংলা

সড়কে চাঁদাবাজী বন্ধের দাবিতে ১২ মে থেকে দিনাজপুরে অনিদিষ্টকালের ট্রাক ধর্মঘটের ডাক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে টোলের নামে সড়কে চাঁদাবাজী বন্ধের দাবিতে ১২ মে থেকে অনিদিষ্টকালের জন্য ট্রাকসহ সংগঠনের সদস্য চালিত সব ধরনের যানবাহন ধর্মঘটের ডাক দিয়েছেন দিনাজপুর জেলা ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের নেতারা। ট্রাক টার্মিনালে টোল আদায়ে ব্যর্থ হয়ে সড়কে টৌল আদায়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন দিনাজপুর পৌরসভার প্রশাসক। এনিয়ে শুরু দ্বন্ধের দিনাজপুর জেলা ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের সভাপতি দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ এবং সাধারন সম্পাদক দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারন সাদাকাতুল বারী স্বাক্ষরিত চিঠিতে অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ট্রাক টার্মিনালের পরিবর্তে সড়ক মহা সড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজী শুরু করেছে  পৌর কর্তৃপক্ষ। পৌর সভার ২জন স্টাফ এবং আরো ২জন বহিরাগতকে দেওয়া হয়েছে চাঁদা আদায়ের দ্বায়িত্ব। এব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে মৌখিক ভাবে আপত্তি জানিয়েও বন্ধ হয়নি চাঁদাবাজী। চাঁদা আদায়ে বাধা দেওয়া হলে আইনি ব্যবস্হা গ্রহনের হুমকি দিয়েছে পৌর প্রশাসন।

বিষয়টি নিয়ে গত ৫মে ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের সভায় মিলিত হয়েছিলেন মালিক শ্রমিক সংগঠনের নেতারা। সড়কে চাঁদাবাজী বন্ধ করা না হলে আগামী ১২ মে থেকে অনিদিষ্টকালের জন্য উভয় সংগঠনের সদস্য চালিত ট্রাক কাভার্ডভ্যান পিকআপ ও ট্রাক্টর চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ  রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অন্যদিকে দিনাজপুর পৌরসভার দ্বায়িত্বে থাকা প্রশাসক রিয়াজউদ্দিনের গতমাসে ১২ তারিখে স্বাক্ষরিত চিঠিতে ( স্মারক নং দিনাজ/ পৌর /২০২৬/৪১০/১(৩০) বলা হয়েছে, ট্রাক টার্মিনালে টোল আদায়ে ইজারাদার নিয়োগে স্হানীয় এবং জাতীয় দৈনিক সংবাদপত্রে গত জানুয়ারী এবং ফেব্রুয়ারীতে ২ দফায় টেন্ডার আহবান করা হয়েছিল। কিন্তু কেউ দরপত্র দাখিল করেনি। 

 গত ৩০ মার্চ তারিখে অনুষ্ঠিত মাসিক সাধারন সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ এপ্রিল ইস্যু করা চিঠিতে ( স্মারক নং দিনাজ/ পৌর /২০২৬/ ৪৪৫) উল্লেখ করা হয়েছে টার্মিলালের খাস টোল আদায় করার জন্য পৌর সভার বাজার পরিদর্শক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আদায়কারি শামিম আহমেদ,  ২জন ট্রাক শ্রমিক রাশেদুজ্জামান রাশেদ এবং শহিদ জামিলকে নিয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে টোল আদায়ে বাধা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধকতার কারনে বাংলা ১৪৩২ সালে টোল আদায় করা যায়নি।  এতে সরকার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্হ হয়েছে। গঠিত কমিটিকে খাস টোল আদায়ে বাধা দেওয়া হলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টোল আদায়ে সহযোগিতা চাওয়া হয়েছে ওই চিঠিতে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo