• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় প্রবাসীর স্ত্রীর আলমারি থেকে স্কুল দপ্তরি আটক: ভিডিও ভাইরাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় মো. আজাদ শেখ (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত  ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার গভীর রাতে আজাদ ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে। তল্লাশিকালে ঘরের একটি আলমারির ভেতর থেকে তাকে খালি গায়ে আটক করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটকের পর পুলিশে খবর না দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আজাদকে ছেড়ে দেয়। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্য বিষয়টি অস্বীকার করে একে 'ভিত্তিহীন' দাবি করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা খান লিমা জানান, ঘটনার পর আজাদের পরিবার ছুটির আবেদন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তামেম উদ্দিন জানান, রোববার অফিসে ফিরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত দপ্তরিকে সাময়িক বরখাস্তসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo