• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় বিজিবির ৩ কোটি ১৮ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে আনুমানিক ৩ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

​আজ ৬ মে (বুধবার)  তারিখ সকাল ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদর দপ্তরে "মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬" আয়োজনের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিবিজিএমএস, বিপিএম (সেবা), বিজিবিএম, পিএসসি।

​অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান, পদাতিক স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিবিএম, পিএসসি বিশেষ অতিথি হিসেবে তাঁর বক্তব্য পেশ করেন।

​বক্তব্যে 'জিরো টলারেন্স' নীতি

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশকে মাদকমুক্ত করতে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্ত এলাকায় দিন-রাত নিরলসভাবে কাজ করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

​তিনি আরও উল্লেখ করেন যে, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এটি সফলভাবে মোকাবিলা করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। তিনি উপস্থিত সবাইকে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তিনি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

​উদ্ধার ও ধ্বংসকৃত মাদকের বিবরণ

​বিজিবি সূত্রে জানা গেছে, ১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৯ জন আসামিসহ মোট ৩৪ কোটি ২০ লক্ষ ৪১ হাজার ৫৩৫ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।

​তারই ধারাবাহিকতায় আজ মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া নিম্নলিখিত মাদকদ্রব্যসমূহ ধ্বংস করা হয়েছে:

​বিদেশি মদ: ৩,৯৮৩ বোতল

​ভারতীয় ফেনসিডিল: ১০,৬১৭ বোতল, ভারতীয় বিয়ার: ২৯ বোতল

​ভারতীয় গাঁজা ২৩৮.৭৯ কেজি

​হেরোইন ১.৪৫৭ কেজি

​কোকেন: ১.৮৯ কেজি

​নেশা জাতীয় ট্যাবলেট (ভায়াগ্রা/সিনেগ্রা/ট্যাপেন্টাডল): ২৫,৮৪৫ পিস ও নেশা জাতীয় ইনজেকশন ১৯ পিস ধ্বংসকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার ৬০০ টাকা।

​মাদকদ্রব্য ধ্বংসকরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা জেলার সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল চুয়াডাঙ্গা  জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ( ক্রাইম এন্ড অপস) সহ , চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান ও মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পারিচালক রাসেল  আহমেদ সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও এসময়  উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo