• সমগ্র বাংলা

টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা যুবক আটক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের  তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)–এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে  আটক  করেছে পুলিশ। সে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের  লেদা এলএমএস ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবদুল করিমের ছেলে। 

মঙ্গলবার (৫ মে) সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার (৪ মে) টেকনাফ মডেল  থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।”

লেদা রোহিঙ্গা কমিউনিটির নেতা মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, ক্যাম্পের শান্তশিষ্ট   রোহিঙ্গা যুবক মোহাম্মদ উল্লাহ। ক্যাম্পে বিভিন্ন ধরনের বই পুস্তক বিক্রি করে সে । পরিবারের প্রধান তার পিতা আবদুল করিমের অসুস্থতা জনিত কারনে পিতার পরিবর্তে নিজে একটি দোকান পরিচালনা করে সংসার চালিয়ে থাকে।"

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।  

 

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo