• সমগ্র বাংলা

নতুন কুঁড়ি স্পোর্টসে মাগুরা জেলায় চ্যাম্পিয়ন পৌরসভা নারী কাবাডি দল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায় অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” নারী কাবাডি প্রতিযোগিতার ফাইনালে চরম উত্তেজনার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা পৌরসভা নারী কাবাডি দল। রানার্সআপ হয়েছে শ্রীপুর নারী কাবাডি দল।

ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে উভয় দল ২১-২১ পয়েন্টে সমতায় থাকায় ম্যাচটি ড্র হয়। পরে অতিরিক্ত সময়ে গিয়েও দুই দল ৪-৪ পয়েন্টে সমান থাকে। এরপর আরও এক দফা খেলায়ও ২-২ ব্যবধানে সমতা বজায় থাকে। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টসের মাধ্যমে, যেখানে ভাগ্য সহায়ক হওয়ায় মাগুরা পৌরসভা নারী কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় মোঃ সাজিদ হোসেন। তার দক্ষ প্রশিক্ষণ ও কৌশলগত নির্দেশনায় দলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিততে সক্ষম হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটি নারী ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ভবিষ্যতে নারী কাবাডির জনপ্রিয়তা আরও বাড়াবে বলেও মত দেন তারা।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo