• সমগ্র বাংলা

বরুড়ার নরিন্দ্রপুর নোয়াদ্দা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার নাছির উদ্দিন পাটোয়ারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ ৪ মে ২০২৬ (সোমবার) কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেইডে এক প্রজ্ঞাপনে স্বাক্ষরিত কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর নোয়াদ্দা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করা হয়। এডহক কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের গনকখুলী গ্রামের সন্তান মো. নাছির উদ্দিন পাটোয়ারী। 

মি. পাটোয়ারী  শিক্ষাজীবনে মেধাবী।  এই তরুণ ২০০৬ সালে পেরপেটি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘ফার্স্ট বয়’ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে আড্ডা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষায় তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এ প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

সামাজিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং গনকখুলী ইসলামি সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয়তা। তিনি বরুড়ায় জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে ছাত্রদলের সক্রিয় নেতা হিসেবে কাজ করেছেন।

স্থানীয়দের মতে, পেশাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে মো. নাছির উদ্দিন পাটোয়ারী নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo