• সমগ্র বাংলা

ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

 সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত হায়দার মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হরুপদিয়া গ্রামের মো. ছাত্তার মোল্লার ছেলে।

নথি অনুযায়ী, হায়দার মোল্লা ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় (জিআর নং- ৭৭/১৯) বিজ্ঞ আদালত কর্তৃক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। জরিমানা অনাদায়ে তার আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলা...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্...

image

গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে

৩

ফরিদপুর প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে...

image

দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান অবমুক্তির দাবিতে জেলা প্রশ...

৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান ...

image

বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমি...

৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে টিএমএসএস মহিলা...

  • company_logo