• সমগ্র বাংলা

নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে এসএসসি পরিক্ষায় নকল ও দায়িত্ব অবহেলা করার দায়ে তিনজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এঘটনায় দুইজনকে আটক করা হয়। 

রোববার (৩ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

বহিষ্কৃতরা হলেন- মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনার রশিদ ও তরিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী।  

এঘটনায় আটক দুইজন - উপজেলার মাগুড়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে শাকিল মিয়া (৩৪), জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১)। 

জানা যায়, আজকে এসএসসি ও দাখিল পরীক্ষার মাদ্রাসা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। এসময়ে পরীক্ষা কক্ষে ওই শিক্ষার্থীকে জানালা দিয়ে দুইজন ব্যক্তি নকল সরবরাহ করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সেই দুইজনকে আটক করেন। পরে নকল করার দায়ে এক শিক্ষার্থী ও দায়িত্বে অবহেলার দায়ে  তিনজনকে শিক্ষককে বহিষ্কার করা হয়। 

এবিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আসাদুজ্জামান বলেন, পরিক্ষায় নকল করার দায়ে একজন শিক্ষার্থীকে ও তিনজন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার জন্য বহিষ্কার ও তিন বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নকল সরবরাহকারী দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo