ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করা হয়। রোববার (৩ মে) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছে।
থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠ থেকে গাঁজা সেবন অবস্থায় পৌরসভার দয়ালপাড়া এলাকার তৈয়বুর রহমানের ছেলে তাহসান তৌফিক তূর্য (২১), আলতাফ সরদারের ছেলে মান্নাফ সরদার (২৫) ও ইয়াবা সেবন অবস্থায় থেতরাই ইউনিয়নের হারুনেফরা এলাকার আব্দুল খালেকের আব্দুল্ল্যাহ আল মামুন (২৭) কে আটক করেন। পরে ডাক্তারী পরীক্ষা শেষে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)