• সমগ্র বাংলা

রাণীনগরে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বালিকা পর্বে গুয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক পর্বে বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চূড়ান্ত খেলার উদ্বোধন শেষে খেলা উপভোগ করে খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও ট্রফি তুলে দেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন শিশুদের শুধু পড়ালেখাতে পারদর্শি করলেই হবে না একজন সুস্থ্য ও মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম করতে হলে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা একজন শিক্ষার্থীকে মোবাইলের আকর্ষন থেকে দূরে রাখে। এছাড়া নিয়মিত খেলাধুলা করলে শারীরিক গঠন থেকে শুরু করে সুস্থ্য শরীর বিনির্মাণ হয়। নিয়মিত খেলাধুলার চর্চা একজন মানুষকে বিভিন্ন রোগবালা থেকে দূরে রাখে বলে শরীর ও মন সবকিছুই সুস্থ্য থাকে। ফলে সকল কাজে মনোযোগ বৃদ্ধি পায়। তাই প্রত্যন্ত এলাকা থেকে মেধাবী খেলোয়ার খুজে বের করতে আগামীতেও প্রতিযোগিতামূলক এই ধরণের খেলাধুলার বেশি বেশি আয়োজন করতে তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo